Post Page Advertisement [Top]

AdviceCollegeLearn

কলেজ ভর্তির গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, কলেজ পছন্দ না হলে করণীয়



২০১৮-১৯ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে আজ ১ম ভর্তির ফলাফল প্রকাশ হয়েছে। এরপর আরও ২ টি ফলাফল প্রকাশ হবে। শিক্ষার্থীরা কলেজে ভর্তির ব্যপারে নানা প্রশ্ন করছেন, তাই তাদের জন্য কলেজ ভর্তির গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, কলেজ পছন্দ না হলে করণীয় ইত্যাদি কিছু পরামর্শ দেওয়া হল। আসা করব তা তাদের অনেক কাজে লাগবে এবং তাদের উপকার হবে।
১. আমাকে যে কলেজ দেওয়া হয়েছে উক্ত কলেজ পছন্দ না এখন কি করবো?
আপনার কলেজ পছন্দ না হলেও প্রথমে উক্ত কলেজেই ভর্তি হতে হবে। এরপর আপনি মাইগ্রেশনের জন্য আবেদন করলে আসন খালি থাকা সাপেক্ষে নতুন পছন্দ করা কলেজে ভর্তি হতে পারবেন।
২. আমাকে যে কলেজ দেওয়া হয়েছে সেটা পছন্দ না, তাই মাইগ্রেশন করতে চাচ্ছি, মাইগ্রেশন করতে হলে কি আমাকে ১৮৫ টাকা পাঠাতে হবে নাকি মাইগ্রেশনের জন্য আবেদন করতে হবে?
আপনি মাইগ্রেশন করতে চাইলেও প্রথমে আপনাকে শিক্ষাবোর্ড থেকে দেওয়া কলেজে ভর্তি হতে হবে, অর্থাৎ ১৮৫ টাকা দিয়ে রেজিস্ট্রেশন সেটা সম্পন্ন করে প্রথমে শিক্ষাবোর্ডের দেওয়া কলেজে ভর্তি হতে হবে। এরপর মাইগ্রেশনের আবেদন করতে হবে। মাইগ্রেশনের নিয়ম আমাদের সাইটে শিঘ্রই পোস্ট করা হবে।
৩. মাইগ্রেশন কিভাবে করব?
মাইগ্রেশন এখন করতে পারবেন না, আগামীকাল থেকে মাইগ্রেশন শুরু হবে, কিন্তু মাইগ্রেশনেরে আগে সবাইকে অবশ্যই শিক্ষাবোর্ডের দেওয়া কলেজে ভর্তির জন্য আবেদন করতে হবে।
৪. মাইগ্রেশন করার পর যদি নতুন কলেজ না আসে, তাহলে কি আগের কলেজে ভর্তি হতে পারবো?
আপনি তো আগের কলেজে অলরেডি ভর্তি থাকবেন। মাইগ্রেশনে আবেদনকৃত কলেজে যদি চান্স না হয়, তাহলে আপনার আগের কলেজ বহাল থাকবে। কিন্তু যদি নতুন কলেজে চান্স হয়, তাহলে আগের কলেজে ভর্তি বাতিল হবে এবং উক্ত কলেজে পুনরায় আসার সুযোগ থাকবে না।
৫. মাইগ্রেশনের আগে কি আমাকে শিক্ষাবোর্ডের দেওয়া কলেজে ভর্তি হতে হবে?
জী, অবশ্যই আপনাকে আগে উক্ত কলেজে ভর্তি হতে হবে। এরপর যখন মাইগ্রেশন শুরু হবে তখন মাইগ্রেশন করে পছন্দের কলেজে যেতে পারবেন।
৬. মাইগ্রেশনে আমি কি আগের কলেজগুলো দিতে পারবো নাকি নতুন কলেজ দিতে হবে? মাইগ্রেশনে কয়টা কলেজ দেওয়া যাবে?
আগের কলেজগুলোতে যেহেতু আসে নি, তাই মাইগ্রেশনে নতুন কলেজ দেওয়ায় ভাল হবে। তবে ২/১ টা আগের কলেজ দিতে পারেন, কারণ শিক্ষার্থীরা যারা ঐই কলেজ থেকে মাইগ্রেট করবেন, তাদের আসন খালি থাকবে। এখন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Bottom Ad [Post Page]